image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন মঙ্গলবার

ডেস্ক    |    ১৮:২৯, ডিসেম্বর ১৭, ২০১৮

image

ফাইল ছবি

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার অনুষ্ঠিত হয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ২০১৯-২০ সালের জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচ‌নের মোট ভোটার সংখ্যা ১২১২ জন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য পদে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মোহাম্মদ শাহ আলমগীরকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।

এবার নির্বাচনে সভাপতি পদে লড়ছেন দুজন। এরা হলেন যুগান্তর সম্পাদক সাইফুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ।
সিনিয়র সহ-সভাপতির একটি পদের জন্য লড়ছেন সিনিয়র সাংবাদিক কার্তিক চ্যাটার্জি, মোঃ ওমর ফারুক ও সৈয়দ মেসবাহ উদ্দিন। সহ-সভাপতির পদ একটি। এজন্য লড়ছেন বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া এবং সিনিয়র সাংবাদিক নূরুল হাসান খান।

সাধারণ সম্পাদক পদটির জন্য লড়ছেন সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন, কামরুল ইসলাম চৌধুরী ও ইলিয়াস খান। যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদ। এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র সাংবাদিক আবু সালেহ আকন, মাঈনুল আলম, মোঃ আশরাফ আলী, শাহেদ চৌধুরী এবং সাখাওয়াত হোসেন বাদশা।

কোষাধ্যক্ষ পদের লড়াইয়ে আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন, শ্যামল দত্ত ও জহিরুল হক রানা।

প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির কার্যনির্বাহী সদস্য পদ মোট ১০টি। এই ১০ পদের জন্য লড়ছেন ২৬ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, মোঃ আইয়ুব ভূঁইয়া, কাজী রফিক, কল্যাণ সাহা, রেজওয়ানুল হক, জাহিদুজ্জামান ফারুক, শামসুদ্দিন আহমেদ চারু, রহমান মব্যবস্থাপনা কমিটির মুস্তাফিজ, শাহনাজ সিদ্দিকী, জহিরুল হক টুকু, আনিসুর রহমান খান, শাহনাজ বেগম, আলী হাবীব, ইব্রাহিম খলিল খোকন, জীবন ইসলাম, দেলোয়ার হোসেন, নির্মল চক্রবর্তী, বখতিয়ার রানা, মোঃ আজিজুর রহমান, মোঃ মমিন হোসেন, মোঃ সানাউল হক, শামসুল হক দূররানী, সাঈদুল হোসেন সাহেদ, হাসান আরেফিন ও সৈয়দ ফয়সাল আহমেদ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image