image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

প্রতিদ্বন্দ্বীকে কোনরূপ আঘাত না করার অনুরোধ মাশরাফির

ডেস্ক    |    ০০:৩৭, ডিসেম্বর ২৪, ২০১৮

image

নড়াইল ২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন। 

আজ রোববার বেলা ১১টার দিকে নড়াইল আইনজীবী সমিতির হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে বক্তব্য দেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবতী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচি প্রমুখ।

এসময় মাশরাফি বিন মুর্তজা বলেন, আমার প্রতিদ্বন্দ্বীকে যেন কোনোভাবেই শারীরিক ও মানসিক আঘাত না পান সেদিকে আইনজীবীরাসহ সকলকে সজাগ থাকার অনুরোধ জানান এবং সকলে আমার প্রতীক নৌকায় ভোট দেবেন। 

মাশরাফি বক্তব্যে আরও বলেন, আমিও আপনাদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবো। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোনও ভুলত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। নড়াইলের মানুষের সেবা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। 

২২ ডিসেম্বর নড়াইলে পৌঁছে কয়েকটি পথসভায় গণসংযোগ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মাশরাফি। পরে নিজ শহর নড়াইলে দোকানে দোকানে নিজের জন্য ভোট চান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৫:৫৮, মে ২৯, ২০২১

ঈদগাঁওতে ধর্ষণ মামলা আসামী গ্রেফতার


Los Angeles

১৪:৩৭, মে ২৬, ২০২১

সীতাকুণ্ড পাহাড় নিধন: জরিমানা গুনল কেএসআরএম


image
image