image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

নির্বাচন পর্যবেক্ষণ করতে আবেদন করেছে ১৬ দেশ ও সংস্থা

ডেস্ক    |    ০০:৪০, ডিসেম্বর ২৪, ২০১৮

image

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষক। খবর বাসসের।

ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন পর্যবেক্ষকের মধ্যে বিদেশি পর্যবেক্ষক থাকবেন ৯৭ জন এবং বিদেশিদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি থাকবেন ৮১ জন।

সূত্র জানায়, আন্তর্জাতিক এনজিও নেটওয়ার্ক-এনফ্রেল’র ৩২ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ফ্রান্সের ৪ জন পর্যবেক্ষকের মধ্যে ২ জন বিদেশি ও ২ জন বাংলাদেশি। জাপানের ৯ জন পর্যবেক্ষকের মধ্যে ৪ জন বিদেশি ও ৫ জন বাংলাদেশি। স্পেনের ১ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। ডেনমার্কের ৩ জন পর্যবেক্ষকের মধ্যে ১ জন বিদেশি ও ২জন বাংলাদেশি। নরওয়ের ২ জন পর্যবেক্ষকের মধ্যে ১ জন বিদেশি ও ১ জন বাংলাদেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর ৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ১ জন বিদেশি ও ৩ জন বাংলাদেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ২৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশি ও ২২ জন বাংলাদেশি।

ডিপেন্ডা কেনডেল ইনিশিয়েটিভ এর ৩ জন বিদেশি পর্যবেক্ষক থাকবে। যুক্তরাষ্ট্রের থাকবেন ৬৫ জন পর্যবেক্ষক, এর মধ্যে ৩২ জন বিদেশি ও ৩৩ জন বাংলাদেশি। জার্মানীর ৮ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ৬ জন বিদেশি ও ২ জন বাংলাদেশি। নেদারল্যান্ডস’র ৪ জন বিদেশি পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের থাকবেন ২ জন বিদেশি পর্যবেক্ষক।

ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর ৪ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশি ও ২ জন বাংলাদেশি। সুইজারল্যান্ড’র ৬ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশি ও ৪ জন বাংলাদেশি। এশিয়ান উন্ডেশনের ৭ জন পর্যবেক্ষক থাকবেন, এর মধ্যে ২ জন বিদেশি ও ৫ জন বাংলাদেশি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image