image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

নির্বাচন নিয়ে কানাডা হাইকমিশনের বিবৃতি

ডেস্ক    |    ০১:০১, ডিসেম্বর ২৪, ২০১৮

image

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার শান্তিপূর্ণ অংশগ্রহণ চায় কানাডা। গণতান্ত্রিক অধিকার চর্চা এবং অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে দেশটি।

আজ রোববার ঢাকার কানাডিয়ান হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হাইকমিশনার বেনো প্রিফনটেইন।

বেনো প্রিফনটাইন বলেছেন, বাংলাদেশের মানুষের পাশে থেকে কানাডা সব ভোটারের পূর্ণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং আসন্ন জাতীয় নির্বাচনে অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুরক্ষায় সমর্থন দিয়ে যাবে।

হাইকমিশনার বলেন,শান্তি ও নিরাপত্তা গণতন্ত্রের ভিত্তি। সহিংসতা ও দমন-পীড়ন গণতান্ত্রিক প্রক্রিয়ার বৈধতাকে দুর্বল করে দেয়। সব পক্ষকে নির্বাচনী প্রচারণা শান্তি ও দায়িত্বশীলতার সাথে পরিচালনা করতে হবে। সংখ্যালঘু ও নাজুক জনগোষ্ঠির রাজনৈতিক ও নির্বাচনী অধিকার এবং নাগরিক সমাজের অবাধ তৎপরতার সুযোগ সমুন্নত রাখতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ এবং সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে বাংলাদেশের সব ভোটারের নিরাপদ অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে কানাডা সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করতে উৎসাহিত করছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image