image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞায় ডিআরইউ’র উদ্বেগ

ডেস্ক    |    ২৩:২২, ডিসেম্বর ২৪, ২০১৮

image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর সংগ্রহে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা আরোপ করায় উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমবার ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান এক বিবৃতিতে এ উদ্বেগ জানান।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত প্রথা ও রেওয়াজ বিরোধী।এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বিঘ্নিত ও ব্যহত হবে। কারণ, অতীতের সব নির্বাচনে সাংবাদিকরা নির্বাচন কমিশনের সরবরাহ করা স্টিকার মোটরসাইকেলে লাগিয়ে তাদের নির্বাচনী দায়িত্ব পালন করেছে।

‘‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে মাঠ পর্যায়ে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। নির্বাচনের সব খবর সাধারণ মানুষের কাছে সাংবাদিকরাই সরবরাহ করে থাকেন। যা নির্বাচন কমিশনের জন্যও গুরুত্বপূর্ণ। সে জন্য নির্বাচনের মাঠে সাংবাদিকদের অবাধ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন।

সাংবাদিকদের অবাধ ও নির্বিঘ্ন যাতায়াতের অন্যতম ও সহজ মাধ্যম হলো মোটর সাইকেল। এ অবস্থায় মোটরসাইকেলের জন্য স্টিকার সরবরাহ না করার সিদ্ধান্ত সাংবাদিকদের পেশাগত দায়িত্বকে বিঘ্নিত ও ব্যহত করবে।

ডিআরইউ নেতৃবৃন্দ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেলের অনুকূলে স্টিকার বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছে।’’

নির্বাচন কমিশন এক নীতিমালায় বলেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের অনুমোদিত এবং অনুমোদনসূচক স্টিকারযুক্ত যানবাহন ব্যবহার করতে পারবেন। তবে, মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনো স্টিকার ইস্যু করা হবে না।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image