image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

নো-ম্যান্স ল্যান্ডে স্থাপনা নির্মাণ সম্পর্কে জানতে বিজিপিকে চিঠি

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা    |    ২৩:১৩, জানুয়ারী ১৪, ২০১৯

image

উখিয়ার পার্শবর্তী  নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিরাজমান পরিস্থিতি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র কর্মকর্তারা। নো-ম্যান্স ল্যান্ডে মিয়ানমার যে স্থাপনা নির্মাণ করছে, তা জানতে বিজিপিকে চিঠি দিয়েছে বিজিবি।

সোমবার সকালে বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান ঘুমধুমের তুমব্রু সীমান্ত পরিদর্শন করেন। এর আগে গত কিছুদিন ধরে তুমব্রু নো-ম্যান্স ল্যান্ডে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে মিয়ানমার। এ নিয়ে গেলো দিন ধরে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এ বিষয়ে বিজিবির সেক্টরের কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান জানান, তুমব্রু খালের ওপর মিয়ানমার কাঁটাতারের বেড়া সংস্কার করছে। খালের ওপর আগে কাঠের খুঁটি ছিল, সেটি পানিতে নষ্ট হয়ে যাওয়ায় এখন তারা আরসিসি পাকা পিলার নির্মাণ করছে। এটি কোনো সেতু বা বাঁধ নয়।

তবে নো-ম্যান্স ল্যান্ডে কেনো তারা এটি নির্মাণ করছে, তা জানতে চেয়ে সোমবার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে চিঠি দিয়েছে বিজিবি। সোমবার দুপুরের দিকে চিঠিটি পাঠানো হয়। চিঠির জবাব এলেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানায় বিজিবি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image