image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

কোটা আন্দোলনের নেত্রী লুমা গ্রেফতার

কোটা আন্দোলনের নেত্রী লুমা গ্রেফতার

ডেস্ক    |    ১৩:২৫, আগস্ট ১৫, ২০১৮

image

কোটা নেত্রী লুমা

ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমাকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার লুৎফুর নাহার ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খিদ্রচাপড়ি এলাকায় তার দাদাবাড়ি থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ। 
রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বেলকুচি থানার ওসি মো.আবদুর রাজ্জাক বলেন, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খিদ্রচাপড়ি এলাকায় তার দাদাবাড়ি থেকে লুৎফুর নাহারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৫:৫৮, মে ২৯, ২০২১

ঈদগাঁওতে ধর্ষণ মামলা আসামী গ্রেফতার


Los Angeles

১৪:৩৭, মে ২৬, ২০২১

সীতাকুণ্ড পাহাড় নিধন: জরিমানা গুনল কেএসআরএম


image
image