image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

২০তলা ভবনে বাস করবে বস্তিবাসী: প্রধানমন্ত্রী

ডেস্ক    |    ১৭:৫৫, আগস্ট ১৯, ২০১৮

image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি। এই উন্নয়নের ছোঁয়া শুধু উচ্চবিত্ত নয়, নিম্নবিত্তরাও পাবেন। বস্তিবাসীরা এখন ঢাকা শহরে যে ভাড়া দিয়ে একটা কামরায় থাকে সে ভাড়া দিয়ে ২০তলা ফ্লাটে থাকবেন। তারা যাতে ভালভাবে বসবাস করতে পারে আমরা সে ব্যবস্থা করবো। তারা দিনে, সপ্তাহে মাসে যেভাবে পারবে সেভাবে ভাড়া পরিশোধ করবেন।

রোববার সকালে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেল ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরে বিত্তবানর যেমন থাকবেন, তেমনি বস্তিবাসিরাও থাকবেন। তারা কোথায় যাবে? তারাও তো মানুষ। বিভিন্ন কারণে তারা বস্তিতে এসে বসবাস করেন। উচ্চবিত্তদের জন্য গরীব মানুষেরও দরকার আছে। তারা কাজ করে খাবে সেটা তো দোষের নয়।

তিনি বলেন, ২০০৯ সালে যখন ক্ষমতায় আসি তখন ঢাকা শহরে পানির জন্য হাহাকার ছিল। ১৫০ টাকার পানির গাড়ি দেড় হাজার টাকা দিয়ে নিতে হতো। আমরা ক্ষমতায় আসার পর বিভিন্ন পরিকল্পনা নেয়ায় রাজধানী পানি সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পানি সরবরাহের ক্ষেত্রে ঢাকা ওয়াসা এখন দক্ষিণ এশিয়ার রোল মডেল। ঢাকা ওয়াসায় অনেক অনিয়ম ছিল। আমরা সেগুলো দূর করেছি। ঢাকা শহরের সঙ্গে সঙ্গে অন্যান্য শহরের পানি সমস্যারও সমাধান করবো আমরা।

তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলে আমরা এ কাজগুলো করতে পারছি। ঢাকা শহরে অনেক খাল ছিল। সেগুলো কালভার্ট সেতু বা রোড হয়েছে। আগামী ডিসেম্বরে নির্বাচন। জনগণের ভোটে আবার ক্ষমতায় আসতে পারলে সব কালভার্ট ভেঙে খাল এবং খালের উপরে দোতলা-তিনতলা রাস্তা নির্মাণ করবো।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image