image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

সরকারের বিপক্ষে যায় এমন কিছু লিখতে পারবেন না শিক্ষকরা

ডেস্ক    |    ০০:৩০, ফেব্রুয়ারী ৬, ২০১৯

image

ফেসবুকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিতে পারবেন না শিক্ষকরা। এ ধরনের স্ট্যাটাসে মন্তব্য, শেয়ার বা লাইক না দিতে প্রাথমিকের সকল শিক্ষক-কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব সোহেল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং প্রাথমিকের শিক্ষকদের একাধিক গ্রুপ রয়েছে ফেসবুকে। এসব গ্রুপে শিক্ষকরা সরকারের সমালোচনা করে আজেবাজে মন্তব্য করেন। এতে করে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিষয়টি সরকারে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে আসায় এ ধরনের নির্দেশনা জারি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশশিকা-২০১৬ এর আলোকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সরকারের সিন্ধান্তের বিরুদ্ধে কোন ধরণের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস বা মন্তব্য প্রদান ও শেয়ার করা হতে বিরত থাকতে প্রাথমিক মন্ত্রণালয়ের অধীনস্থ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

উৎস : দেশ রূপান্তর



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image