শিরোনাম
কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা | ২২:৩৮, ফেব্রুয়ারী ১২, ২০১৯
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্র“ সীমান্তে নো-ম্যানেস ল্যান্ড এলাকায় মিয়ানমার বিজিপি থেমে থেমে গুলি বর্ষণ করেছে। যার ফলে শূন্য রেখায় অবস্থানকৃত সাড়ে ৪ হাজার রোহিঙ্গা আতংকিত হয়ে পড়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টা পর্যন্ত ১১০-১১২ রাউন্ড গুলি বর্ষনের কথা বর্ডার গার্ড বিজিবি স্বীকার করেছে। ২৫ আগষ্ট মিয়ানমার সেনা নির্যাতনের শিকার হয়ে তুমব্র“ কোনার পাড়া শূন্য রেখায় সাড়ে ৬ হাজার রোহিঙ্গা অবস্থান করলেও বর্তমানে সাড়ে ৪ হাজার রোহিঙ্গা রয়েছে। শূন্য রেখার রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মোহাম্মদ জানান, রোহিঙ্গাদের শূন্য রেখা ছাড়াতে মিয়ানমার বিজিপি দফায় দফায় গুলি বর্ষন করে বিনা উস্কানিতে। মঙ্গলমার ভোর রাতে সাড়ে ৪ টা থেকে ৫ টা পর্যন্ত দফায় দফায় বিজিপি গুলি বর্ষন করেছে বলে সে জানিয়েছে। সে আরো জানায়, শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়ার জন্য বিজিপি গুলি বর্ষণ করেছে বলে সে অভিযোগ করেন।
কক্সবাজার ৩৪ বিজিপির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইকবাল আহমদ জানান, তুমব্র“ সীমান্তের নো-ম্যানেস ল্যান্ড এলাকায় মিয়ানমার বিজিপি মঙ্গলবার ভোর রাতে ১১০-১১২ রাউন্ড গুলি বর্ষন করেছে বলে সত্যতা স্বীকার করে বলেন শূন্য রেখায় অবস্থিত রোহিঙ্গাদের চলে যাওয়ার জন্য মিয়ানমার বিজিপি বিনা ওস্কানিতে বার বার তুমব্র“ সীমান্ত রেখায় গুলি বর্ষন করে থাকে। বর্তমানে বিজিপির যে আচরণ তা দেখলে মনে হয় রোহিঙ্গাদের বিতাড়িত করার জন্য বার বার রোহিঙ্গা কাম্পে পাশ ঘেষে তারা গুলি বর্ষন করে থাকেন। সীমান্ত এলাকায় পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিজিবির ওই কর্মকর্তা জানান, তুমব্র“ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited