শিরোনাম
ঢাকা ব্যুরো | ০০:২৪, ফেব্রুয়ারী ২১, ২০১৯
ঢাকার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু জাফর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এখন কারাগারে। গত মঙ্গলবার দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় তাকে দক্ষিন কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
বুধবার(২০ফেব্রুয়ারী) দুপুরে তাকে আদালতে প্রেরন করে দোহার থানা পুলিশ। বিকেল ৪টায় ঢাকার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -২ এর আদালতে শুনানি শেষে বিচারক অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ফোরকান মোহাম্মদ মারুফ চৌধুরী তার জামিন আবেদন না মুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসময় আদালতে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগন উপস্থিত ছিলেন। নবাবগঞ্জ থানার কোমরগঞ্জ গ্রামের মৃত শেখ ইমান আলীর ছেলে মোঃ পলাশ বাদী হয়ে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে গত মঙ্গলবার সন্ধ্যায় এই মামলাটি দায়ের করেন।মামলা নং ১৪।
এদিকে আবু জাফরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited