image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

সেন্টমার্টিনে হঠাৎ বিজিবি মোতায়েন

সীমান্ত সুরক্ষা, মাদক, মানবপাচার এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোই টার্গেট

মুহাম্মদ জুবাইর, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা    |    ০০:২১, এপ্রিল ৮, ২০১৯

image

ইয়াবা পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুসহ বেশকিছু বিষয় নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পোড়নচলছে। 
সেন্টমার্টিন থেকে বিভিন্ন সময় রোহিঙ্গা আটক করেছে কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও বিজিবি। বিভিন্ন সময় ওই এলাকায় দস্যুতার ঘটনাও ঘটে। এসব নিয়ন্ত্রণে টেকনাফ থানার একটি পুলিশ ফাঁড়িও রয়েছে সেন্টমার্টিনে। তবে বর্তমান সরকার মনে করছে, সেন্টমার্টিনের নিরাপত্তায় বিজিবি মোতায়েন দরকার।মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে সেন্টমার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করেছিল। পরে অবশ্যই বাংলাদেশর তীব্র প্রতিবাদের মুখে সেই দাবি থেকে সরে যেতে বাধ্য হয়। এরই মাঝে দেশের অন্যতম প্রবালদ্বীপ সেন্টমার্টিনে দীর্ঘ ২২বছর পর বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি)  মোতায়েন করা হয়েছে।

৭ এপ্রিল (রোববার) দুপুরে এক প্লাটুন বিজিবি সদস্য দেশের সর্বদক্ষিণের সর্বাধিক পরিচিত এই দ্বীপে অবস্থান নিয়ে টহল দিতে দেখা যায়। 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক (ভারপ্রাপ্ত) লেঃ কর্ণেঃ সরকার মুস্তাফিজুর রহমান জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্বীপ ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে সেখানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, চোরাচালান, মাদকও মানবপাচার এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত রক্ষার উদ্দেশ্যে বিজিবিসদস্যদের মোতায়েন করা হয়েছে। এটা বিজিবির নিয়মিত কাজেরই অংশ। এটি বিজিবির দায়িত্বপুর্ণ এলাকা এবং দায়িত্বের অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সুত্রে আরো জানা যায় দীর্ঘ ২২ বছর পর “আজ (রোববার) সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ১ প্লাটুন বিজিবি সদস্য রওয়ানা দেয়। তারা সেখানে অবস্থান করে সীমান্ত রক্ষায় নিয়মিত দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে স্থায়ীভাবে ক্যাম্প স্থাপন করা হবে।

বাংলাদেশ ছাত্রলীগ সেন্টমার্টিন শাখার সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জানান, অনেকদিন পর সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। যার ফলে সাগর ঘেষা এই দ্বীপে মাদক ও মানব পাচারসহ সীমান্ত রক্ষায় ভুমিকা পালন করবে বলে আশা করছি। এবং সেন্টমার্টিনে স্থায়ীভাবে বিজিবি ক্যাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সরকারের নিকট দাবী জানাচ্ছি।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, বেলা ১২টার দিকে বিজিবি বিশাল একটি দল হঠাৎ দ্বীপে পৌঁছেছে। এনিয়ে দ্বীপের বাসিন্দাদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে ৩০ মার্চ থেকে দ্বীপটিতে ২০/৩০ জনের মতো বিজিবি সদস্য অবস্থান করছিলেন বলেও জানান তিনি।

ইউপি চেয়ারম্যান আরো বলেন, “হঠাৎ করে বিপুল সংখ্যক বিজিবি সদস্যদের দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। বর্তমানে বিজিবি সদস্যরা সেন্টমার্টিন আবহাওয়া অফিসে অবস্থান করছে বলে জানা যায়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image