image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

অবসরে যাচ্ছেন বিচারপতি দস্তগীর হোসেন

অবসরে যাচ্ছেন বিচারপতি দস্তগীর হোসেন

ডেস্ক    |    ১৯:১৫, আগস্ট ১৫, ২০১৮

image

ফাইল ছবি

ডেস্ক : আগামী ১৭ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন হাইকোর্ট বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। ওইদিন পর্যন্ত অবকাশকালীন ছুটির কারণে এদিন সুপ্রিমকোর্ট বন্ধ থাকায় মঙ্গলবার তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংবিধান অনুযায়ী একজন বিচারপতি ৬৭ বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন। এ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের বয়স ৬৭ বছর পূর্ণ হবে।

সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন সংবর্ধনায় বক্তব্য দেন। জবাবে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনও আবেগঘন বক্তব্য দেন।

এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার ফিদা এম কামাল, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ শত শত আইনজীবী উপস্থিত ছিলেন।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম বিচারপতি সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন ছিলেন বাংলাদেশের দ্বিতীয় প্রধান বিচারপতি। মাতা মরহুম সুফিয়া বেগম।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ১৯৬৮ সালে সেন্ট গ্রেগরি স্কুল থেকে এসএসসি, ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি, ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ (জুরিসপুডেন্স) ডিগ্রি অর্জন করেন।

এরপর ১৯৭৭ সালের ১০ মার্চ আইনজীবী হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। এরপর ১৯৭৯ সালের ১০ মার্চ হাইকোর্ট বিভাগে এবং ১৯৮৪ সালের ২ আগস্ট আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালের ৩ জুলাই তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

২০০৩ সালের ৩ জুলাই হাইকার্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। সেই থেকে তিনি হাইকোর্ট বিভাগেই বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনিই এখন হাইকোর্টের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারপতি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image