শিরোনাম
প্রতিবেদক | ২৩:৩০, জুলাই ২, ২০১৯
সময় বাচানোর অন্যতম যানবাহন হিসাবে বাইক বা মোটরসাইকেল খুব ভাল মাঠ দখল করেছে দেশের সর্বত্র।তারমধ্য এই যান দিয়ে এখন যাত্রী সেবাও দিয়ে থাকে।তেমনি হচ্ছে দুর্ঘটনাসহ নানা ধরনেরঅপরাধ এই বাইক গুলি দিয়ে।কিন্তু তাদের মধ্যে লাইসেন্স আছে ক’জনার? তাই এবারের উদ্যোগ লাইসেন্স বাধ্যতামূলক।
দেশে যেকোনো শোরুম থেকে মোটরসাইকেল কেনাবেচার ক্ষেত্রে নতুন এই নিয়ম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষ (বিআরটিএ)। ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।যাহা সবার কর্নপাত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোন ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানভাবে মোটরসাইকেল কিনতে চাইলেও সেক্ষেত্রেও যার জন্য কেনা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স কিংবা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকত হবে অবশ্যই। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিআরটিএ জানায়।
এই ব্যাপারে চট্টগ্রাম বিআরটিএ'র এক কর্মকর্তা বলেন,রাস্তায় যত গাড়ি চলে তার চেয়েও বেশি মোটরসাইকেল এখন দেখা যায়। তার মধ্যে অনেক গাড়ি আছে যাহা কেনা-বেচার নিয়মের মধ্যে পড়েনা। অপ্রাপ্ত উঠতি বয়সের বাচ্চাদের হাতেও মোটরসাইকেল দেখা যায়।বিগত মোবাইল কোর্টগুলিতে দেখা যায় তাদের অধিকাংশই লাইসেন্সবিহীন। তাদের মামলা দিতে গেলে বিভিন্ন মহলে ফোন দিয়ে তদবির করে থাকে। এইসব ঝামেলা যেন আর না হয় তাই মোটরসাইকেল কিনার সময় তাদের লাইসেন্স দেখাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যথায় তিনি মোটরসাইকেল কিনতে পারবেন না।
Developed By Muktodhara Technology Limited