শিরোনাম
আনোয়ারা সংবাদদাতা | ১৮:৩৯, জুলাই ৪, ২০১৯
চট্টগ্রামের আনোয়ারায় কর্মস্থল থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছে এক গার্মেন্টস কর্মী। বুধবার রাত ৯টার দিকে উপজেলার চাতুরী চৌমুহনী বাজারের দক্ষিণ পাশ এলাকায় এ ঘটনা ঘটে।
তিনজন বখাটে মিলে ঐতরুণীকে ধর্ষণ করে বলে জানা যায়। পরে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানা গেছে।
জানা যায়, আনোয়ারা কেইপিজেড ছুটির পর অন্যান্যদের মত চাতুরী চৌমুহনী থেকে নিজ বাড়ী চন্দনাইশে যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকসায় উঠে মেয়েটি। সেখানে আগে থেকেই যাত্রীবেশী তিন অজ্ঞাত যুবক বসা ছিলো। তরুণীটি উঠার পর আরেকজন অজ্ঞাত যাত্রী উঠে গাড়িতে। সিএনজি চৌমুহনী পার হয়ে কিছুদূর যাওয়ার পর পাশে থাকা দুইজন যাত্রী জোর করে তার চোখমুখ বেঁধে ফেলে। পরে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এর পর ধর্ষণের শিকার তরুণী কোন রকমে প্রাণপন চেষ্টায় পিএবি সড়কে এসে মোবাইল ফোনে ঘটনাটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন রাস্তার পাশ থেকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করে।
বর্তমানে সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ধর্ষিতার পিতা সাংবাদকিদের জানায়, ঘটনার পর মেয়ের ফোন পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক বিচার দাবী করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহামুদ জানায়, বুধবার রাত ১ টায় কর্ণফুলী থানার ওসির মাধ্যমে তিনি ঘটনাটি জেনে দ্রুত চমেক হাসপাতালে ছুটে যান। তরুণীকে তাঁর ব্যক্তিগত সহায়তায় ৪ ব্যাগ রক্তের ব্যবস্থা করেন। বর্তমানে তার অবস্থা সংকটমুক্ত।
তিনি আরো জানান, প্রাথমিক ভাবে জানা যায়, যাত্রীবেশী চালক ও চার দুষ্কৃতকারী এঘটনা ঘটায়।
এ ঘটনায় অজ্ঞাত চারজনকে আসামী করে ধর্ষিতার ভাই বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। অপরাধীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Developed By Muktodhara Technology Limited