image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

স্পর্শিয়ার নতুন মিউজিক ভিডিওতে তোলপাড় (ভিডিও)

ডেস্ক    |    ২৩:৫৭, সেপ্টেম্বর ১২, ২০১৮

image

নানান কারণে আলোচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয়ের সুবাদে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।

এবার স্পর্শিয়াকে নতুন একটি মিউজিক ভিডিওতে দেখতে পাবেন দর্শক। ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ নামে একটি গানে দর্শক মাতাবেন স্পর্শিয়া। গানটি ইউটিউবে ছাড়ার পর তোলপাড় শুরু হয়েছে। গানে ১৪ টি চুম্বনের দৃশ্য রয়েছে। যা বাড়তি আকর্ষণ যোগ করেছে দর্শকদের।

সংগীতশিল্পী পিয়াল হাসান গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেন। গানটি লিখেছেন জামাল রেজা। ৭ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। এতে স্পর্শিয়ার সহশিল্পী হিসেবে কাজ করেছেন সুমিত সেন গুপ্ত।

পিয়াল হাসান বলেন, অনেকদিন পর এমন স্বাদের একটি গান করেছি। আমার ভক্তরা গানটির মাঝে আগের সেই পিয়াল হাসানকেই খুঁজে পাবেন। স্পর্শিয়া-সুমিত অনেক চমৎকার অভিনয় করেছেন। গানটি শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

এ বিষয়ে স্পর্শিয়া বলেন, অনেকদিন পর এমন স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কীর সঙ্গে সুমিতের সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতারা ভাল একটি মিউজিক ভিডিও-র স্বাদ পাবে।

সুমিত বলেন, ‘গানটিতে আমার ও স্পর্শিয়ার উপস্থিতি কাউকে নিরাশ করবে না। এখন দর্শকদের ফিডব্যাকের অপেক্ষায়।’

মিউজিক ভিডিওটির নির্মাণ সূত্রে জানা গেছে, মিউজিক ভিডিওতে স্পর্শিয়া একনাগারে ১৪টি চুমু দিয়েছেন সুমিতকে।

অর্চিতা স্পর্শিয়া মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন। ‘ইম্পসিবল ফাইভ’ নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান তিনি। এছাড়া বিটিভিতে বিবিসি বাংলার সিরিজ ‘উজান গাঙ্গের নাইয়া’তে অভিনয় তার কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করে। স্পর্শিয়া তার অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের অভিনয় দিয়ে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৬:৫৫, অক্টোবর ১৯, ২০২০

ঘুরে আসুন সাজেক, খেয়াল রাখবেন কিছু বিষয়ে


Los Angeles

০১:২৩, সেপ্টেম্বর ২, ২০২০

রাউজানের প্রমি ‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়ার’ মূল পর্বে


Los Angeles

২৩:৩৬, আগস্ট ১৬, ২০২০

প্রাণ ফিরছে পর্যটন শহর কক্সবাজারে


Los Angeles

১৬:১৬, মে ২৩, ২০২০

অন্য রকম ঈদের গান


Los Angeles

২২:১০, ফেব্রুয়ারী ১৮, ২০১৯

রাত্রির যাত্রী বাংলা সিনেমা দর্শকদেরকে আবারো হলে টানছে


image
image