image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

রাউজানের প্রমি ‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়ার’ মূল পর্বে

রাউজান সংবাদদাতা    |    ০১:২৩, সেপ্টেম্বর ২, ২০২০

image

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্লোবাল অস্ট্রেলিয়া’ ও মিস ইন্টারকন্টিনেন্টাল অস্ট্রেলিয়া’- এর চূড়ান্ত পর্যায়ে অংশ নেওয়ার জন্যে মনোনীত হয়েছেন রাউজান উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেয়ে প্রমি।

শাবাব মেহজাবীন প্রমি চট্টগ্রামের পাঁচলাইশের নিউজিল্যান্ড প্রবাসী ডা. আব্দুল্লাহ আল হারুনের ছোট মেয়ে।

ডা. হারুন নিউজিল্যান্ড প্রবাসী হলেও স্থায়ী ভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তবে দেশে রয়েছে তার নিয়মিত আসা যাওয়া।

জানা যায়, মিস গ্লোবাল অস্ট্রেলিয়ায় রাউজানের মেয়ে প্রমিসহ ৪১ জন প্রতিযোগী মূল পর্বের জন্যে লড়বে। চূড়ান্ত পর্যায় থেকে বিজয়ী প্রতিযোগী যাবে মিস গ্লোবাল-এর মূল প্রতিযোগিতায়। প্রতিবছর সারা বিশ্বের ৭০ জনেরও বেশি প্রতিযোগী মিস গ্লোবাল খেতাবের জন্যে প্রতিদ্বন্দিতা করে।

প্রমির বাবা ডা.আব্দুল্লাহ আল হারুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমার কনিষ্ঠ কন্যা প্রমি এর আগে ২০১৯ সালের ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা’র অস্ট্রেলিয়া পর্যায়ের চূড়ান্ত পর্বেও অংশ নেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৩:০৩, জুলাই ৭, ২০২১

ব্রেইন টিউমার : আতঙ্কিত নয়, সচেতন হোন


Los Angeles

১৪:৪৪, মে ২৩, ২০২১

চন্দনাইশে বেড়েছ সর্দি, জ্বর ও ডায়রিয়ার প্রকোপ


Los Angeles

০০:৪৫, অক্টোবর ১৮, ২০২০

ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন


Los Angeles

১৮:৩৯, অক্টোবর ১৫, ২০২০

বাতের ব্যথায় সুস্থতায় করণীয়


Los Angeles

১৮:২৮, অক্টোবর ১৫, ২০২০

মোটা ভীতি : ভাত কতটুক কখন কিভাবে খাবেন ?


Los Angeles

১৩:৩৫, অক্টোবর ৮, ২০২০

এপেন্ডিসাইটিস সম্পর্কে জানুন


Los Angeles

১৯:১৬, অক্টোবর ৫, ২০২০

সবজিতেই সুস্থতা সবজিতেই মুগ্ধতা


image
image