শিরোনাম
ঢাকা ব্যুরো | ১২:২৭, নভেম্বর ২৬, ২০১৯
রাজধানীর খিলগাও সিপাহীবাগ এলাকায় মুরাদ (৩২) নামের এক যুবকে পািটিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। সে পুলিশের সোর্সের কাজ করতো। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত সারে ১১টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষনা করে।
মৃত মুরাদ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে খিলগাও ম্যারাদিয়া জামতলা এলাকায় ভাড়া থাকতো।
খিলগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মৃত মুরাদ পুলিশের সোর্সের কাজ করতো। কয়েক দিন আগে এলাকার মিন্টু (৩০), মিলন (২৭), সোহেল (২৮) কে ধরিয়ে দেয়। এর জেরেই সোমবার তিনজন তাকে বাসা থেকে ডেকে নিয়ে সিপাহীবাগ আইসক্রিম ফ্যাক্টারী গলিতে নিয়ে বেধরক পিটিয়ে আহত করে। পরে আহত অবস্থায় বাসায় ছিল। ভোর ৪টার দিকে অবস্থার অবনতি হলে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
ওসি আরো জানান, রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited