image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

কেরানীগঞ্জে অনটাইম প্লাষ্টিক কারখানায় অগ্নিকান্ডে ৩০জন দগ্ধ, ১জন নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা    |    ০০:১৭, ডিসেম্বর ১২, ২০১৯

image

ছবি-প্রতীকি

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাষ্টিক কারখানায় অগ্নিকান্ডে কারখানার ম্যানেজার নজরুল ইসলামসহ ৩০জন দগ্ধ ও ১জন নিহত হয়েছে। আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে আজ বুধবার চুনকোটিয়া হিজলতলা এলাকায় প্রাইম অনটাইম প্লাষ্টিক কারখানায়।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বিকেল সাড়ে ৪টায় এই কারখানায় আগুনের সুত্রপাত হয়। এসময় কারখানার কারখানাসহ আশেপাশে আগুনের ধুয়ায় ভরে যায়। আশেপাশের মানুষ ও কারখানার বিভিন্ন শ্রমিকরা প্রথমে আগুন নিভাতে চেষ্টা করেন। কিন্ত এতে তারা ব্যার্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। মুহুর্থেও মধ্যেই আগুনের লেলিহান শিকা সমগ্র কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানার সিকিউরিটি কর্মকর্তা বাহার আলী জানান, কারখানাটিতে অনটাইম প্লাষ্টিকের খাবারের বক্স,থালা, গ্লাসসহ অন্যান্য দ্রব্য সামগ্রী তৈরী হতো। কারখানাটিতে প্রায় শতাধিক শ্রমিক বিভিন্ন ইউনিটে কাজ করে। হঠাৎ কারখানাটির বক্স তৈরীর ইউনিটে আগুন লাগে। মুহুর্থেও মধ্যেই আগুন সারা কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় কারখানায় কর্মরত শ্রমিক বাঁচার জন্য দৌড়াদড়ি করতে থাকে।

এতে প্রায় ৩০জন শ্রমিক আগুনে দগ্ধ হয়। তাদেরকেকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

র‌্যাব-১০ এর টুআইসি মেজর শাহরিয়ার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় কারখানার ভিতর থেকে এক শ্রমিকের পোড়া লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস-৬এর উপ-পরিচালক নজমুজ্জামান জানান, কারখানায় একটি গ্যাসের পাইপের লিকেজ থেকে এই আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন সারা কারখানায় ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকরা কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখায় শ্রমিকরা দগ্ধ হয়ে পড়ে । কারখানাটিতে আগুন নিরাপত্তামুলক কোন ব্যবস্থা ছিল না। আগুনে করখানাটির কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহুর্থে সঠিকভাবে বলা যাচ্ছে না।

এ দিকে এই আগুনের খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইন শৃংলবাহিনীর বিপুল পরিমান সদস্য ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়াসহ আগুন নিয়ন্ত্রে এবং দগ্ধদের উদ্ধারে সহযোগিতা করেন।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ও কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার জানান, বিষয়টি নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যাবে না।

প্রত্যক্ষদর্শী মোঃ দেলোয়ার হোসেন জানান, প্রতিবছরই এই কারখানায় আগুন লাগে। এছাড়া কারখানাটি আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় সব সময় মানুষ আতংকে থাকে। আমরা চাই এই কারখানাটি অন্যত্র সরিয়ে নেয়া হোক।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image