image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

যারা পাকিস্তানের পূজা করে তারা দেশের উন্নয়ন চায় না: আনিসুল হক

যারা পাকিস্তানের পূজা করে তারা দেশের উন্নয়ন চায় না: আনিসুল হক

ডেস্ক    |    ০১:১১, আগস্ট ১৬, ২০১৮

image

ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে দুর্বল করার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। বর্তমান সরকার যখন দেশকে উন্নয়নের রোল মডেল করছে তখন পাকিস্তানের পূজারীরা তা পছন্দ করছেন না। বিএনপির আমলে ১৭ আগস্ট সারাদেশের ৬১টি আদালতে বোমা হামলা হয়েছিল। তারা বিশ্বে প্রমাণ করতে চায়, বাংলাদেশ শুধু তলাবিহীন ঝুড়িই নয়, এটা একটা সন্ত্রাসী দেশ। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাঙ্গালিরা সন্ত্রাস-যুদ্ধ পছন্দ করে না, বাঙ্গালিরা পছন্দ করে উন্নয়ন ও শান্তি।

তিনি বুধবার বিকেলে কসবা পৌরসুপার মার্কেট চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানির সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক কাজী আজহার উদ্দিন, রুহল আমিন ভূইয়া বুকুল, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


image
image