শিরোনাম
প্রতিবেদক | ০০:৩৪, মার্চ ১৯, ২০২০
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একটি ওয়ার্ডে সরকারী দলের দুই প্রার্থীর একজনের সমর্থকরা কুপিয়ে আরেকজনের অনুসারী এক ছাত্রলীগ কর্মীকে খুন করেছে।
বুধবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে এ মহানগরীর ১১ নং দক্ষিণ কাট্টলীতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরীর বাড়ীর সামনে প্রতিপক্ষের হামলায় তানভীর নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
হামলার পর স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১১টায় তানভীর মারা যায় বলে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল হক।
এসআই জহির বলেন, কুপিয়ে আহত করার কারণে অধিক রক্তক্ষরণে তানভীরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
Developed By Muktodhara Technology Limited