image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

চট্টগ্রামে পণ্যের দাম বেশী রাখার প্রতিবাদ করায় গণমাধ্যমকর্মী মারধরের শিকার

প্রতিবেদক    |    ১৬:৪৪, এপ্রিল ৭, ২০২০

image

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকায় ক্রেতার কাছে পণ্যের অতিরিক্ত মূল্য দাবির প্রতিবাদ করায় ওল্টো চাঁদাবাজির ভূয়া অভিযোগ তুলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন (৩৪) এর উপর হামলা করেছে ব্যবসায়ী নামক সন্ত্রাসীরা।  

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বক্সিরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় দয়াল দয়াল পাশারি ভান্ডারের মালিক স্বপন কুমার সাহা (৫২), নওশাদ আলী খান (৬৫) ও জুয়েল সাহা (২৭) তিনজনকে আসামী করে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মহরম হোসাইন।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দোকানের মালিক স্বপন সাহাকে গ্রেপ্তার করলেও বাকী দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, মুহাম্মদ মহরম হোসাইনের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

হামলার শিকার সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন এজাহারে উল্লেখ করেছেন, তিনি মঙ্গলবার দুপুরে মসলা কিনতে বক্সিরহাটের দয়াল পাশারি ভান্ডারে যান। এ সময় আরেক ক্রেতা সেখানে মসলা কিনতে আসেন। দোকানের মালিক মসলার অতিরিক্ত মূল্য দাবি করলে ওই ক্রেতাসহ তিনিও প্রতিবাদ করেন। দোকানদার তার অপরাপর সহযোগীসহ ওল্টো তার উপর হামলা করে মারধর করেন। এসময় তারা আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজিরও অভিযোগ উত্থাপনের চেষ্টা করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image