image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

প্রতিটা সীমান্তই সেনসেটিভ : দেশী বিদেশী কাউকে ঢুকতে দেয়া যাবেনা

ডেস্ক    |    ১৭:১৯, এপ্রিল ৭, ২০২০

image

ফাইল ছবি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু বাংলাদেশি সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে নিজ এলাকায় অবাধে চলাফেরা করছে।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার করোনা পরিস্থিতি এবং সার্বিক ত্রাণ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সীমান্তবর্তী জেলা দিনাজপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারে সকলকে সোচ্চার থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, এই জেলার বেশির ভাগ অংশ সীমান্ত এলাকা। মহামারী আকার ধারণ করা করোনা প্রতিরোধে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে।

‘কিন্তু কিছু বাংলাদেশি বিদেশে থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে নিজ নিজ এলাকায় অবাধে চলাফেরা করছে। এতে করে নিজের এবং আশপাশের পরিবারকে বিপদে ফেলছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে সজাগ থাকতে হবে’ যোগ করেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি যে সব চায়ের দোকানে বেশি জনসমাগম ঘটছে, সেই চায়ের দোকানগুলোর বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি বস্তিগুলোর প্রতি বিশেষ নজর রাখার জন্য প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।’

এছাড়াও স্বল্প আয়ের দরিদ্র মানুষ যাতে করে অনাহারে না থাকে সে বিষয়ে জনপ্রতিনিধিদের খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি আরও বলেন, কেউ যাতে গুজব না ছড়ায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যুব ও তরুণদের তালিকা করে তাদেরকে গুজব ছড়ানো থেকে বিরত রাখতে পরামর্শ দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, মানুষ অতি উৎসাহিত। পুলিশ বা ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখলেই এগিয়ে আসে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে শক্ত হতে হবে। যারা মানবিকতার বিরুদ্ধে কাজ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট জাকিয়া তাবসসুম জুই, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

১৫:৫৮, মে ২৯, ২০২১

ঈদগাঁওতে ধর্ষণ মামলা আসামী গ্রেফতার


Los Angeles

১৪:৩৭, মে ২৬, ২০২১

সীতাকুণ্ড পাহাড় নিধন: জরিমানা গুনল কেএসআরএম


image
image