শিরোনাম
ডেস্ক | ১১:৪৫, এপ্রিল ১৩, ২০২০
হিন্দু তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
রবিবার দুপুরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
ওই প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্য-নির্বাহী পরিষদের সদস্য সাকিলুর রহমান তালুকদার সোহাগ একজন সংখ্যালঘু (হিন্দু) নারীকে ধর্ষণ করার অভিযোগ উত্থাপিত হয় এবং সেই নারী বাদী হয়ে গত ১৮ মার্চ ঢাকার ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। বর্তমানে ওই মামলায় সাকিলুর রহমান তালুকদার সোহাগ গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, সাকিলুর রহমান সোহাগ তালুকদারের এক হিন্দু তরুণীকে শুধু ধর্ষণই করেননি, তার বিরুদ্ধে দলের শৃংখলা ভঙ্গের আরও অভিযোগ রয়েছে। তাই তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রে পাঠানো হয়েছে। যাতে স্থায়ীভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
সূত্র : মানবকন্ঠ
Developed By Muktodhara Technology Limited