image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

চীনে আবারও ফিরেছে করোনা, আক্রান্ত ১০৮

ডেস্ক    |    ১২:০৪, এপ্রিল ১৩, ২০২০

image

করোনাভাইরাস মহামারির প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছিল চীন। কিন্তু গত কয়েক সপ্তাহে আবারও বাড়তে শুরু করেছে এর সংক্রমণ। বিশেষজ্ঞরা একে বলছেন, মহামারির দ্বিতীয় ঢেউ। আর এর সবশেষ ঢেউয়ে আক্রান্ত হয়েছেন আরও শতাধিক মানুষ।

রবিবার চীনে নতুন করে ১০৮ জনের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। গত পাঁচ সপ্তাহের মধ্যে দেশটিতে এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। এর আগে, শনিবারও সেখানে রোগী শনাক্ত হয়েছিলেন অন্তত ৯৯ জন।

সোমবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে নতুন আক্রান্তদের মধ্যে ৯৮ জনই বহিরাগত। মহামারির দ্বিতীয় ধাপে এটাই বহিরাগতদের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। ভয়ের ব্যাপার হচ্ছে, এসব রোগীদের মধ্যে ৬১ জনের শরীরেই কোনও ধরনের উপসর্গ ছিল না। এর আগে, গত শনিবার দেশটিতে বহিরাগত রোগী শনাক্ত হয়েছিলেন ৯৭ জন।

চীনে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ১৬০ জন, মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২১:০৩, জানুয়ারী ১৫, ২০২১

মোজাম্বিকে করোনায় প্রথম বাংলাদেশীর মৃত্যু


Los Angeles

১৪:০৬, নভেম্বর ৪, ২০২০

মোজাম্বিকে বাঁশখালীর ব্যবসায়ী নিখোঁজ


Los Angeles

২৩:২৯, সেপ্টেম্বর ১৬, ২০২০

মোজাম্বিকে মিললো বাঁশখালী প্রবাসীর গলাকাঁটা লাশ


Los Angeles

২১:৪৮, আগস্ট ২৮, ২০২০

দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনায় মিরসরাইয়ের রিপন নিহত


image
image