শিরোনাম
ঢাকা ব্যুরো | ১৬:০৪, সেপ্টেম্বর ২৬, ২০১৮
বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, বিজয় চোখের সামনে দেখতে পাচ্ছি,সময়ের ব্যাপার মাত্র।এখন আমাদের উচিত হবে, শেষ মুহুর্তে সমালোচনায় কান না দিয়ে, আন্দোলন নামক অস্র ব্যবহার করা।
বুধবার ঢাকা রিপর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনের উদ্যোগে ইভিএম বর্জন : জাতীয় নির্বাচন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির ইমেজিং টাইগার হয়ে আবার ফিরে আসুক তাহলেই কেবল সরকার পতন সম্ভব।
তিনি বলেন, সামনে কঠিন দিন। আমাদের বিজয় ছিনিয়ে আনতে হলে উচিত হবে যতোক্ষন পর্যন্ত না আমাদের বিজয় নিশ্চিত না হয় ততোক্ষণ পর্যন্ত রাস্তায় থাকা। আর এই ধারণা সকলের মাঝে ধারন করতে হবে।
তিনি বলেন, সরকার ঐক্য প্রক্রিয়ায় ভিত সংগ্রস্থ, তাদের কথায় শালীনতা নেই, ইতিমধ্যে হিসেব করে কথা বলার চেতনাও তারা হারিয়ে ফেলেছে।
জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যকে অক্ষুণ্ণ রাখতে আমাদেরকে ৮৮ হাজার গ্রামে ছড়িয়ে দিতে হবে। এবং এই জাতীয় ঐক্যকে কাজে লাগিয়ে এই সরকারে পতন ঘটাতে হবে।
তিনি আরো বলেন, সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন। সামানে আমাদের সময় আসছে। বেগম খালেদা জিয়া তার পছন্দ মতো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। একই সাথে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
সাবেক ভিসি বলেন, গত ৫ বছরে যতো নিয়োগ কোন মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি। শুধুমাত্র সরকারের আনুগত্য লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে তাই হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আমাদের দাবি হবে ইস্তেহার ঘোষনার আগে, সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সামরিক কর্মকর্তাদের প্লোলিং সেন্টারের কতৃত থাকতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহ মোঃ আবু জাফর ,
জিনাফ সভাপতি লায়ন মিয়া মোঃ আনোয়ার , ছাত্রদলের সহ সম্পাদিকা আরিফা সুলতানা রুমা,জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, আয়োজক সংগঠনের সহ সভাপতি নাজমুল হোসেন রনি, এড. আব্দুর রহিম প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited