image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মানবকল্যাণই আওয়ামী রাজনীতির মূল দর্শন : সংসদে প্রধানমন্ত্রী

ডেস্ক    |    ২৩:৫০, এপ্রিল ১৮, ২০২০

image

মানবকল্যাণই আওয়ামী রাজনীতির মূল দর্শন যা ছোটবেলা থেকে দেখে শিখেই বড় হযেছি। মানুষের জন্য নিজের জীবন বাজি রেখে কিভাবে রাজনীতি করতে হয় সে শিক্ষা পরিবার থেকেই অর্জন করেছি। ফলে দুর্দশার কথা চিন্তা করেই ব্যাপক প্রস্তুতি থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে সংসদ অধিবেশনে নিজ বক্তৃতায় দাবী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় বসা সংসদের সপ্তম অধিবেশনে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিকেশনের সভাপতিত্ব করেন। 

প্রধানমন্ত্রী বলেন, আজকে সারা বিশ্বে করোনা পরিস্থিতিতে আমরা সংক্ষিপ্ত আকারে অধিবেশন বসাচ্ছি। এটি একটা বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ মহামারি মানুষকে বন্দি করে ফেলেছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে করোনা আসার সম্ভাবনা পেয়েই আমরা নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশে করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর যথাযথ কাজ করছে। করোনা চিকিৎসা সরকারিভাবে করা হচ্ছে। দেশের সব জায়গায় এখন করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে দেশে যেন খাদ্য ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রাখছে সরকার। বর্তমানে ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হচ্ছে। আরও ৫০ লাখ লোককে রেশন কার্ড দিতে নির্দেশ দেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এক কোটি লোক খাদ্য সহায়তা পাবেন। আর এই এক কোটি লোকের পরিবারের সদস্য সংখ্যা যদি পাঁচজন হয়, তাহলে পাঁচ কোটি লোক খাদ্য সহায়তার আওতায় আসবেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image