image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ফটোসাংবাদিক শফিকুলের নাটকীয় সন্ধান : অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার

ডেস্ক    |    ১৫:৩৮, মে ৩, ২০২০

image

নিখোঁজের প্রায় মাস অতিক্রম হওয়ার পর নাটকীয়ভাবে সন্ধান মিললেও অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা করেছে বিজিবি।

এর আগে যশোরের বেনাপোল স্থলবন্দরের শূন্যরেখা থেকে গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গতকাল রাত চারটার দিকে বিজিবি শফিকুল ইসলাম কাজলকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে ভারত থেকে অবৈধভাবে দেশে আসার অভিযোগে বিজিবি মামলা করেছে। তিনি পুলিশ হেফাজতে থানায় আছেন।

রোববার (৩মে) তাঁকে আদালতে নেওয়া হবে।

যশোর ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশেক আলী বলেন, শফিকুল শনিবার রাতে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরছিলেন। রাত পৌনে একটার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক শূন্যরেখায় আসেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image