image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

স্বস্তির বার্তা হবে প্রধামন্ত্রীর ঈদ উপহার : ত্রাণ প্রতিমন্ত্রী

ডেস্ক    |    ২৩:২৬, মে ১৫, ২০২০

image

ফাইল ছবি

ঈদের আগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ লাখ লোককে ২৫০০ টাকা করে পাঠানো প্রধানমন্ত্রীর উপহার করোনাকালে হতদরিদ্র কর্মহীন মানুষের জীবনে কিছুটা স্বস্তি দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার দুপুরে সাভার পৌরসভার তালবাগ এলাকায় তিন শতাধিক হতদরিদ্র এবং মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দিতে গিয়ে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী এ সময় দুস্থ এবং অসহায় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনীতিও করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে। সংক্রমণ এড়িয়ে অর্থনীতি পুনরুদ্ধারে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রাণঘাতী মহামারী কোনো ভাইরাসের প্রভাব মোকাবেলায় সমাজের সব বিত্তবান মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image