শিরোনাম
ডেস্ক | ২১:২৩, মে ২৭, ২০২০
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আর না বাড়িয়ে সরকারী-বেসরকারী সকল অফিস আদালত ৩১মে থেকে চালু করা হবে বলে বুধবার (২৭মে) বিকালে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন ১৫জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে নিশ্চিত করেন। কিন্তু রাতে আরেক ঘোষণায় তিনি জানান সীমিতভাবে গণপরিবহনও চালু হতে যাচ্ছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৩১ মে থেকে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে সড়কে গণপরিবহন চলাচল করতে পারবে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান ও ট্রেনও চলাচল করবে।’
এদিকে একই দিনে দুই ধরণের ঘোষণায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। যার তীব্র সমালোচনা পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
Developed By Muktodhara Technology Limited