image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাজধানীর কামারাঙ্গীরচরে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা ব্যুরো    |    ১৬:২৩, জুন ১৮, ২০২০

image

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকার ১২ নাম্বার নার্সারি গলির একটি এম্বব্রডারির কারখানা থেকে সুজন (২৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

কারখানাটির ভেতরে শ্রমিক সুজন একাই ছিলো। তবে বাহির দিয়ে মূল দরজা তালা দেয়া ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।

সুজন বরিশাল জেলার বাউফল থানার কুমার খালি গ্রামের জিন্নাত তালুকদারের ছেলে। সে হাজারীবাগ বৌ বাজার আজাহার খা এর বাড়িতে ভাড়া থাকতো।

সুজনের প্রতিবেশী কিশোর তৌকির জানান, দুপুরে বাড়িতে স্বামী-স্ত্রী ঝগড়া হয়। এরপর সুজন রাগ করে ভাত না খেয়ে কারখানায় চলে আসে। আসার সময় তার স্ত্রীকে কারখানা থেকে তার লাশ নিয়ে যেতে বলে। এমন খবর পেয়ে সে সুজনের কারখানায় এসে বাহির থেকে তালা দেখতে পায়।

এ সময় কারখানার মালিক আলি ভেতরে সুজনকে একা রেখেই ভাত খেতে যায়। তৌকির উঁকি দিয়ে সুজনকে ঝুলন্ত দেখেই দৌড়ে রাস্তায় হেটে চলা কারখানার মালিক আলিকে তালা খুলে দিতে বললেও তিনি তার কথায় কর্ণপাত না করায় তৌকির তালা ভেঙ্গে কারখানায় ঢুকে সুজনকে ঝুলন্ত অবস্থায় ছটফট করে নিথর হয়ে যেতে দেখতে পান।

পরে পুলিশকে খবর দেয়া হলে কামারাঙ্গীর চর থানার এ এসআই আব্দুর রশিদ লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হবে বলে জানান।

ময়নাতদন্তে মৃত্যুর কারণ নির্ণয়ের পরই জানা যাবে হত্যা না আত্মহত্যা বলে তিনি মন্তব্য করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image