শিরোনাম
ঢাকা ব্যুরো | ১১:০৯, সেপ্টেম্বর ৩০, ২০১৮
রাজধানীর কামরাঙ্গীচরের মাতব্বর বাজার হারিক্যান ফ্যাক্টরীর ৪ নং গলিতে মোঃআনিস(৪৫) নামে এক মাংস ব্যবসায়ী তার স্ত্রী সৌদি আরবে চলে যাওয়ায় বিষ পানে আত্মহত্যা করেছেন।
মৃত আনিসের ছেলে মোঃ আরিফ জানান, তার মা গত বৃহস্পতিবার বাবার নিষেধ উপেক্ষা করে চাকরি নিয়ে সৌদি আরব চলে যায়। এতে তার বাবা অভিমানে গতরাতে বিষপান করে আত্মহত্যা করে।
আরিফ জানান, তারা তিন বোন এক ভাই। তার পিতা মাতব্বর বাজারে মাংসের দোকানে কসাইয়ের কাজ করতো।
কামরাঙ্গীর চর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited