image

আজ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং

অস্ত্র গুলি মাদক উদ্ধার

দুই সহযোগীসহ মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী মফিকে আটক করেছে র‌্যাব

ঢাকা ব্যুরো    |    ২০:২২, জুন ২৮, ২০২০

image

রাজধানীর মোহাম্মদপুরে ১৪ বোতল ফেনসিডিল, ৫৬ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শনিবার রাতে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, মফিজউদ্দিন মফি, আনোয়ার ও আরিফ।

র‌্যাবের দাবি করেছে তারা মাদক ব্যবসায়ী ও ভূমি দস্যু। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।

র‌্যাব-২ এর বিশেষ পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন, মফিজউদ্দিন কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হেলালের সহযোগী। এই এলাকায় যত ভূমিদখল হয় সব তারা নিয়ন্ত্রণ করে। আমরা মূলত ফেনসিডিলের চালান নিয়ন্ত্রণ ও বিতরণ করার অভিযোগে মফিজউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতে যাই। এ সময় তার কার্যালয় তল্লাশি করে ১৪ বোতল ফেনসিডিল পাই।’

তিনি আরও বলেন, তল্লাশীকালে ‘মফিজউদ্দিনের কোমরে অস্ত্র পাওয়া যায়। অস্ত্রের লাইসেন্স থাকলেও ৫০ রাউন্ড গুলির মধ্যে ২৫ রাউন্ড ব্যবহার করেছেন। ব্যবহৃত গুলির কোন হিসাব দেখাতে পারেনি। তার কাছে এসএমজির ৬ রাউন্ড গুলিও পাওয়া গেছে। তবে এসএমজির সন্ধান এখনও পাওয়া যায়নি।

কার্যালয়ে চাপাতি, রামদা, হকস্টিকও পাওয়া গেছে। কার্যালয়টি তারা টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মফিজউদ্দিন মফিজ মূলত অস্ত্র ভাড়া দিয়ে থাকে। ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজী করতো এমন অভিযোগ বহুদিনের। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাবাদ করলে আরো অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে র‌্যাব’র ধারণা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image