শিরোনাম
ঢাকা ব্যুরো | ১২:৫২, অক্টোবর ১, ২০১৮
ঢাকার দঃকেরানীগঞ্জ থানা পুলিশ বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা ব্রীজের অনতিদূরে আইজি গেট ঘাট থেকে অজ্ঞাত (১৮) তরুণী ও সদরঘাট এলাকা থেকে অজ্ঞাত (৮) কন্যা শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, সোমবার সকালে নদীর পৃথক স্হানে লাশ ভাসার সংবাদ পেয়ে পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠিয়েছে।
এখনো লাশের পরিচয় শনাক্ত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
Developed By Muktodhara Technology Limited