শিরোনাম
প্রতিবেদক | ১৭:০৮, জুলাই ১৫, ২০২০
চট্টগ্রাম বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ জুলাই ) বিকাল ৪টার দিকে বন্দরের তিন নম্বর শেডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ড নিয়ন্ত্রণে বন্দরের নিজস্ব ইউনিটের পাশাপাশি ফায়ার সার্ভিসের বিভিন্ন ইটউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) আগুন জ্বলতে দেখা গেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের তিন নাম্বার শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে বন্দরের ফায়ার সার্ভিস, নিমতলা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসে কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার স্টেশন জানায়, অগ্নিকান্ড নিয়ন্ত্রণে তাদের ৭টি ইউনিট কাজ করছে।
এদিকে বন্দর কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ জানাতে পারেনি।
Developed By Muktodhara Technology Limited