শিরোনাম
প্রতিবেদক | ১৭:২৫, জুলাই ১৫, ২০২০
চট্টগ্রামের কর্ণফুলীর নতুন ব্রিজের দক্ষিণপাড় এলাকায় জাহাজ থেকে নামিয়ে বিক্রি করার সময় বিপুল পরিমাণ অপরিশোধিত তেল (ফার্নেস অয়েল)সহ চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-০৭।
এসময় উদ্ধার করা হয়েছে যমুনা ও মেঘনা ভাউচারের দুটি গাড়িতে ২০০০ লিটার চোরাই তেল। যার আনুমানিক মূল্য ৩ লাখ দশ হাজার টাকা বলে ধারণা করছেন।
১৫ জুলাই (বুধবার) দুপুর ২টার সময় র্যাব-০৭ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
এছাড়া তেল চোর চক্রের সদস্যদের দুটি লাল রঙের ভাউচার (চট্টমেট্রো ধ-৪১০১০২ মেঘনা ও চট্টমেট্টো ঢ-৪১০১০৩ যমুনা জব্দ করা হয়।
জানা যায়, চট্টগ্রামে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো কেন্দ্রিক এলাকায় বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব ডিপো থেকে প্রতিদিন শতশত তেলের লরী তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। অপরিশোধিত এই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে এই তেল সরবরাহ করে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। অনেকে আবার সয়াবিন তৈলের সাথে এটা মিশ্রণ করছে।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-০৭ অভিযান চালিয়ে চোরাই তেলসহ তাদের আটক করে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছেন।
Developed By Muktodhara Technology Limited