শিরোনাম
চন্দনাইশ সংবাদদাতা | ২৩:৪৭, সেপ্টেম্বর ১৩, ২০২০
চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহন কাজে ব্যবহৃত পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকার মৃত মোঃ ইছহাকের ছেলে মোঃ নবীন (৩৯), টেকনাফ থানার সাবরাং কুড়া বুইজ্যা পাড়া এলাকার নুরুল হাকিমের ছেলে মোঃ সৈয়দ হোসেন (২২), উখিয়া থানার পশ্চিম মরিচ্যা সেতুনী পাড়া এলাকার মকবুল আহম্মদের ছেলে জাগির হোসাইন (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে দুই হাজার দশ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত হলুদ ও নীল রংয়ের একটি পিকআপ গাড়ী (ঢাকা মেট্টো-ন ১৬-৫৯৩৯) উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার এসআই আবু আফছার ভূঞা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মোজাফফরাবাদ গণি মার্কেটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামগামী গাড়ী তল্লাশি করে দুই হাজার দশ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে। এসময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত পিকআপ গাড়ীটি জব্দ করে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, "আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা বহনকাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আগামীকাল (সোমবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।"
Developed By Muktodhara Technology Limited