image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মেজর সিনহা হত্যা : আরও এক পুলিশ সদস্য গ্রেফতার 

কক্সবাজার সংবাদদাতা    |    ১৮:৪৮, সেপ্টেম্বর ১৪, ২০২০

image

মেজর (অবঃ) সিনহা মো.রাশেদ খানকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন আরও এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। 
গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবলের নাম রুবেল শর্মা।তিনি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী ও বডি গার্ড। তাকে সোমবার ১৪ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ ৩ আদালতে হাজির করেছে র‌্যাব ।
মামলার তদন্তকারী কর্মকর্তা  র‌্যাব-১৫ এর এএসপি খাইরুল ইসলাম জানান, মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় আটক কনস্টেবল রুবেল শর্মার সম্পৃক্ততা থাকতে পারে। তাই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়। আটক রুবেল শর্মার সম্পৃক্ততার বিষয়ে জানার জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এ কর্মকর্তা।

মেজর (অবঃ) সিনহা মো রাশেদ খান গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া শামলাপুর এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন। নিহত সিনহার বোনের দায়েরকৃত হত্যায় ইতোপূর্বে ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত, এসআই নন্দ দুলাল রক্ষিতসহ ৭ পুলিশ,৩ জন এপিবিএন সদস্য ও স্থানীয় ৩ জন বাসিন্দাসহ ১৩ জন কারাগারে আছেন। এঘটনায় সোমবার পুলিশের আরও একজন আটক নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image