image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মিটফোর্ড হাসপাতালের টয়লেটে মিললো এক নবজাতকের সন্ধান

ঢাকা ব্যুরো    |    ১৩:২৪, সেপ্টেম্বর ২১, ২০২০

image

ছবি-প্রতিকী

রাজধানীর শাহবাগ বাস কাউন্টারের বক্স থেকে নবজাতক উদ্ধারের তিন দিন পরই মিললো পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের টয়লেটে নবজাতক।

গত চার দিনেও অভিভাবকের সন্ধান মিলেনি পুরান ঢাকার মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের টয়লেট থেকে উদ্ধার হওয়া ছেলে নবজাতকের।

ঘটনার তিন দিন পর পুলিশ ও সমাজ কল্যাণ অধিদপ্তরকে অবহিত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্তমানে নবজাতকের চিকিৎসা চলছে মিটফোর্ড সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলার শিশু ওয়ার্ডে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সুস্থ আছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হাসপাতালের জরুরী বিভাগের টয়লেট পরিষ্কার করতে গিয়ে ক্লিনার মালা কাপড়ে মোড়ানো নবজাতকটি দেখতে পান। এরপর ছেলে নবজাতকটিকে অপর ক্লিনার লায়লা  তার কাছে নিয়ে যান। পরদিন বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে পরিচর্যা করেন।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রাশিদুন নবী নবজাতক উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়ার তিন দিন পর কেন পুলিশকে জানানো হলো এ প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা অপেক্ষায় ছিলাম অভিভাবক সনাক্ত করা যায় কিনা, বা কেউ দাবি করে কিনা।

তিনি জানান, শনিবার আমরা থানা পুলিশ ও সমাজ কল্যাণ বিভাগকে অবহিত করেছি। তারাও বিষয়টি তাদের মতো করে তদন্ত করছে।

এদিকে রাজধানীর কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল (শনিবার)হাসপাতাল কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা নবজাতকের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তির আশা করছি। পাশাপাশি নবজাতকের অভিভাবক সনাক্তে তদন্ত করা হচ্ছে।

বর্তমানে নবজাতকটি মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসিইউতে আছেন বলে জানান।

ওসি মিজানুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতক উদ্ধারের বিষয়টি দুইদিন পূর্বেই মৌখিকভাবে অবহিত করেছিলো।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image