image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

পরকিয়া ও অর্থসংকটে বিপর্যস্ত

হাজারীবাগে বাবা’র হাতে মেয়ে নিহত, ছেলে আহত

ঢাকা ব্যুরো    |    ২২:১৩, সেপ্টেম্বর ৩০, ২০২০

image

পরকিয়া অর্থসংকটসহ মানসিক বিপর্যস্ত পিতা দুই সন্তানকে গলায় ছুরি চালিয়ে জবাই ও ছুরিকাহত করে নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। মুমূর্ষু  অবস্থায় দুই সন্তান ও বাবাকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মেয়ে শিশু রোজা(৬)কে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় বাবা জাবেদ হাসান ও ছেলে সাকিব হাসান রিজন(১৪) চিকিৎসাধীন রয়েছেন।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ৩টায় রাজধানীর হাজারীবাগ থানা এলাকার ৬৭ নং হাজারীবাগ রোড এর ১০ নংগলি বোরহানপুর হিসেবে পরিচিত এলাকায়।

ঢাকা মেডিকেলে আসা ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহিল কাফি জানান, ৩জনেরই ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চাকু বা ধারাল অন্য কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মেয়ে শিশু রোজা মারা গেছে। ছেলে ও বাবা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সাথে কথা বলার অবস্থা নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্থনৈতিক সঙ্কট বা অন্য কোনো সঙ্কটের কারণেই জাবেদ এমন ঘটনা ঘটিয়েছে। মা এখন বিপর্যস্ত। বিস্তারিত তদন্তের পর ঘটনার কারণ জানা যাবে।

তিনি বলেন, ঘটনার বিস্তারিত জানার জন্য জাবেদের স্ত্রী রিমাকে আমাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে স্থানীয় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে,জাবেদ বেশ কিছু দিন ধরেই হতাশায় ভুগছিলেন। পরকীয়া এবং ৩/৪ লাখ টাকা দেনা ছিলেন। কিছুদিন পূর্বে তার পরকিয়া প্রেমিকা তার চেয়ে কম বয়সের এক ছেলের সঙ্গে পালিয়ে যান। জাবেদের ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে,দেনা ও অর্থ সংকটের কারণে জাবেদ তার বাসার নীচে থাকা থ্রিপিস ও ফ্লেক্সিলেডের দোকানের পজিশন বিক্রির চেষ্টা করছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image