শিরোনাম
কক্সবাজার ব্যুরো | ০১:৫৪, অক্টোবর ২, ২০২০
কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় ওসমান সরওয়ার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবক সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারী বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে ওই তরুণী থানায় অভিযোগ করার পর দুপুরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ধর্ষক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস।
বুধবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন বিজিবির উর্মি রেস্তোরার পাশের নির্জন স্থানে এ ধর্ষণের ঘটনায় কক্সবাজারের চকরিয়া এলাকার আনুমানিক ১৮ বছর বয়সী এ তরুণী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
গ্রেফতার হওয়া ওসমান সরওয়ার (২৬) কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারী। শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে তিনি।
ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির পরিচয় হয়। এ পরিচয়ের সুত্র ধরে গত বুধবার বিকালে চকরিয়া এলাকা থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন ওই তরুণী।
তবে, ওই তরুণী কক্সবাজার সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের মোবাইল ফোন বন্ধ পায়। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর রাত ঘনিয়ে এলে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় ঘন্টা হিসেবে পর্যটক ছাতা (কিটকট) ভাড়া নেন ওই তরুণী।
রাতের এক পর্যায়ে ওই তরুণীকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কথা জানায় গ্রেফতার হওয়া যুবক ওসমান সরওয়ার। পরে সেই যুবক বিজিবির উর্মি রেস্তোরা পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।
ওই তরুণীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited