image

আজ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইং

মিরসরাইয়ে গলাকাটা লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি    |    ২০:১৩, অক্টোবর ৩, ২০২০

image

মিরসরাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স ২২ বছর।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় ওমেরা গ্যাস কারখানা এলাকার একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশের গলা আংশিক কাটা রয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, শনিবার বিকেলে জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকায় একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের গলা আংশিক কাটা ছিল। ধারণা করা হচ্ছে কেও মেরে লাশটি ওই স্থানে ফেলে গেছে। ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও লাল রংয়ের ফুলহাতা শার্ট রয়েছে। উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image