image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

আমেরিকা ও বাংলাদেশের করোনা চিকিৎসা প্রায় একই রকম : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক    |    ১৯:১৬, অক্টোবর ৮, ২০২০

image

করোনা চিকিৎসায় আমেরিকা ও বাংলাদেশের মধ্যে কোন ফারাক নেই। একই ধরণের চিকিৎসাই চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমডিসিভিট নামে যে ওষুধ দেয়া হচ্ছে আমাদের দেশেও একই চিকিৎসা দেয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কম। প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করার ফলে দেশে মৃত্যুহারও সংক্রমণের হার কমেছে বলে দাবী করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে ‘হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০১৯' বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

এসময় মন্ত্রী জানান, শীতের দিনে বিভিন্ন দেশে করোনা সংক্রমণ হতে পারে। আমাদের দেশেও বাড়তে পারে। সেই আশঙ্কা করা হচ্ছে। সেজন্য আমরাও প্রস্তুত আছি। আমাদের ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। বাংলাদেশের মানুষ কোনো ঢেউ ভয় পায় না।

করোনার ভ্যাকসিন আনার বিষয়ে মন্ত্রী জানান, বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। যে টিকা সবার আগে পাওয়া যাবে, ইফেক্টিভ হবে এবং আমরা এফোর্ড করতে পারব। যে টিকাটি বাংলাদেশের জন্য সবচেয়ে উপকারী হবে, কার্যকরী হবে, তাড়াতাড়ি পাবো, বেশি পরিমাণে পাব, আমরা সেদিকে যাব।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, আমরা চায়নার একটি কোম্পানিকে ইতোমধ্যে ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছি। নভেম্বর মাসে ভ্যাকসিন ট্রায়ালে আসতে পারে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image