image

আজ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইং

টেকনাফে ৬ হাজার বাবাসহ বাবা ছেলে গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    |    ০০:৫৬, অক্টোবর ৯, ২০২০

image

কক্সবাজারের টেকনাফ হ্নীলা ওয়াব্রাং এলাকায় ৬ হাজার পিস বাবাসহ বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

জানা যায়, ৭ অক্টোবর বিকাল আনুমানিক চার ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সোমেন মন্ডলের নেতৃত্বে কক্সবাজার পৌরসভাধীন কৃষি অফিস রোডস্থ হোটেল প্রিন্স এর ৩য় তলার ২০৯ নং কক্ষে অভিযান পরিচালনা করে ১. মোহাম্মদ হাসান (৩৮), পিতা- মৃত নুরুল ইসলাম ২. রিয়াজ উদ্দীন (২০), পিতা- মোহাম্মদ হাসান, উভয় আসামীর সাং- ওয়াব্রাং, ৩ নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা- টেকনাফ কে ৬০০০ ( ছয় হাজার) পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, মোহাম্মদ হাসান ইয়াবাসহ ইতোপূর্বে চট্টগ্রামে পুলিশের হাতে এবং তার ছেলে রিয়াজ উদ্দীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের হাতে আটক হয়ে কারাভোগ করেন এবং বর্তমানে জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব জীবন বড়ুয়া বাদী হয়ে মোহাম্মদ হাসান ও রিয়াজ উদ্দীন উভয়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ সনের ৩৬(১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image