image

আজ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইং

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার ব্যুরো    |    ১৪:৩৬, অক্টোবর ৯, ২০২০

image

ছবি-প্রতীকী

কক্সবাজারের কলাতলী আবাসিক হোটেল ‘ইকরা বিচ’ থেকে এক পর্যটক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে সদর থানা পুলিশ। হোটেলের রেজিস্টার অনুযায়ী তরুণীর নাম সাথী আক্তার (১৯)। তিনি বরগুনা জেলার খাইরুল ইসলাম পলাশের মেয়ে।

তথ্য অনুযায়ী, মেয়েটির সাথে তার স্বামী অর্ণব শেখ ৮ অক্টোবর সকাল ১০টায় হোটেলটিতে উঠেন। তার স্বামী এখন পলাতক রয়েছে। কোর্ট ম্যারেজ করে এফিডেভিট সূত্রে বিগত ১৩ দিন আগে তাদের বিয়ে হয়। স্বামী অর্ণব শেখ ফরিদপুর কোতোয়ালির ওলিপুর বাসিন্দা ফরিদ শেখের ছেলে বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ দে জানান, হোটেলের একটি কক্ষ থেকে লাশটি ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রাতে। ময়নাতদন্তের জন্য লাশটি এখনো কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে রয়েছে। শুক্রবার বিকালের মধ্যে ময়নাতদন্ত করা হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায় নি এখনো। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image