শিরোনাম
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২৩:৫৬, অক্টোবর ৯, ২০২০
কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারের উত্তর পাশে যাত্রীবাহী ‘সী লাইন’ পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
এতে পরিবহণে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। নিহতের কোন খবর পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উখিয়া হাসপাতালে ভর্তি করে সিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরিবহণটি উখিয়া থেকে কক্সবাজার আসছিল প্রায় ৩০ জন যাত্রী নিয়ে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন ।আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
Developed By Muktodhara Technology Limited