image

আজ, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ইং

দোহাজারীতে চাল বোঝাই ট্রাক খাদেঃ চালকসহ আহত ২

চন্দনাইশ প্রতিনিধি    |    ১০:১৪, অক্টোবর ১০, ২০২০

image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ সোনাইর বর বটতল নামক স্থানে চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক হেলপারসহ ২জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, "চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাকটি (চট্টমেট্টো-ট ১১-০৩১৭) বান্দরবানের দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে দোহাজারী পৌরসভার সোনাইর বর বটতল নামক স্থানে মহাসড়কের পাশে কাদায় পড়ে গেলে ট্রাকটির চাকা দেবে গিয়ে বিকল হয়ে যায়।

এসময় আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কোমল পানিয় বোঝাই একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-উ ১৪-১৯৭৯) আটকে থাকা চাল বোঝাই ট্রাকটিকে পেছন থেকে সজোড়ে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে কাভার্ডভ্যানের চালক আমজাদ (৪০) ও হেলপার কুমিল্লা চৌদ্দগ্রামের কইতরা এলাকার রাজ্জাকের ছেলে সুমন (২৫) আহত হয়।

দূর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কাভার্ডভ্যানের চালক আমজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন দুইটি রেকারের সাহায্যে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।" 

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মমতাজ বেগম লিলি জানান, "চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভাস্থ পাঠানিপুল থেকে দেওয়ানহাট পর্যন্ত অংশটি খুবই ঝুকিপূর্ণ। এই স্থানে মহাসড়কের  দুই পাশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতার কারনে দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ার ফলে এই স্থানে নিয়মিত  দূর্ঘটনা ঘটছে।"
দূর্ঘটনা রোধকল্পে মহাসড়কের দুই পাশে ভরাট পূর্বক সংস্কারের জোর দাবি জানান স্থানীয়রা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image