শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৬:৪৫, অক্টোবর ১৭, ২০২০
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার এসআই আবু আফছার ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ থানাধীন হাশিমপুর ইউপিস্থ বাইন্যাপুকুর পাড় নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে একহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক (ঢাকা-মেট্টো-ন-১৯-৩৬৫৫) জব্দ করেছে।
এসময় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জামিরতা ঝটতলা এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ মুঞ্জেল হক (২২), রতনকান্দি দক্ষিণপাড়া এলাকার হাজী মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ খাইরুল ইসলাম (৪০) ও রূপপুর রতন কান্দি এলাকার মোঃ আষান মুন্সির ছেলে মোঃ আলমগীর হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বলেন, "আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।"
গ্রেপ্তার হওয়া আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
Developed By Muktodhara Technology Limited