শিরোনাম
মনি মিঠু | ১৭:৩৭, অক্টোবর ১৭, ২০২০
শান্তি সমৃদ্ধি সন্ত্রাস ও মাদকমুক্ত কোড়কদী আমার লক্ষ্য এবং তা বাস্তবায়নে শতভাগ আন্তরিকতা ধারণ করেন বলে দাবী করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের তরিকুল ইসলাম এনামুল।
সকাল থেকে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
আগামী ২০ অক্টোবর এ ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণ ব্যালেটর মাধ্যমে মাদকাসক্তদের বয়কট করবে বলে দাবী করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম এনামুল। তিনি এ নির্বাচনকে মাদকের বিরুদ্ধে জনরায়ের প্রতিফলন ঘটনানোর মোক্ষম সময় বলে দাবী করেছেন।
চশমা প্রতীক নিয়ে নির্বাচনে থাকা এ প্রার্থী বলেন, এলাকার চিহ্নিত মাদককারবারী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নির্বাচনী মাঠে নেমেছে। তাদের আসল স্বরূপ ইউনিয়বাসীর অজানা নয়।তারা দিবাস্বপ্নে মত্ত থাকলেও তাদের সে আশা কোনদিন পূরণ হবেনা।
তিনি আরও বলেন, এলাকার সুখে দুঃখে জনগণের পাশে আছি, ভবিষ্যতেও থাকব। এলাকার মাঠি ও মানুষের সাথে যে আত্মিক সম্পর্ক সেটা অর্থ দিয়ে বিবেচিত হবেনা ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনী বিজয়ী হওয়ার পর চেয়ারম্যানকে এলাকাবাসী ক্ষণিকের জন্যও তাদের পাশে পায়নি। কোড়কদী ইউনিয়নে এখন মারামারি, খুনখারাবি নিত্য দিনের ব্যপার। কোড়কদী ইউনিয়নের ভিতরে প্রকাশে মাদক ব্যবসার ছড়াছড়ি। বর্তমান চেয়ারম্যান এই দায় এড়াতে পারেন না।
তিনি বলেন, আমি একটি দলের মনোনয় চেয়েছিলাম কিন্তু কিছু কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য একজন জন বিছিন্ন ও মাদকাসক্ত ব্যক্তিকে দলীয় নমিনেশন প্রদান করছে। আমি বিগত নির্বাচনের পর কোড়কদী ইউনিয়নের জনগণের পাশে ছিলাম। আমি যদি নির্বাচিত হতে পারি কোড়কদী ইউনিয়ন হবে শান্তির জনপদ, কোড়কদী ইউনিয়ন হবে মাদক মুক্ত ও ডিজিটাল ইউনিয়ন।
অল্প বয়সে যেভাবে কোড়কদী ইউনিয়নের জনগণের ভালোবাসা পেয়েছি, বাকি জীবন এই কোড়কদী ইউনিয়নের জনগণের জন্য জীবন উৎসর্গ করে যেতে চাই। আমার দাদা কোড়কদী স্কুলের হেড মাস্টার ছিলেন। তিনি যতদিন জীবিত ছিলেন জনগণের জন্য কাজ করেছেন। আমার বাবাও সরকারি চাকরি করতেন। তিনিও জনগণের জন্য এখনো কাজ করে যাচ্ছেন। আমাদের পরিবার পারিবারিক ভাবেই জনগণের পাশে থেকেছে সেই পারিবারের সন্তান হিসেবে যতদিন বেঁচে থাকবো কোড়কদী ইউনিয়নের জনগণের পাশে ছিলাম আছি থাকবো।
২০ তারিখের নির্বাচনে চশমা মার্কায় ভোট দিয়ে কোড়কদী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
Developed By Muktodhara Technology Limited