image

আজ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইং

উখিয়ায় মাদক কারবারীর হামলায় কলেজ শিক্ষক আহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২৩:৫৩, অক্টোবর ১৮, ২০২০

image

উখিয়ায় সংঘবদ্ধ মাদক ও চোরাচালানীর হামলায় ২৮তম বিসিএস ক্যাডার মোজাফ্ফর আহমদ নামক একজন গুরুতর আহত হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে পার্শ্ববর্তী বাড়ি থেকে দাওয়াত খেয়ে করইবনিয়া নিজ বাড়ী ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।

এসময় আর্তচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এঘটনায় মৃত সৈয়দ কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম(৪১), আজিজুর রহমানের ছেলে মনজুর আলম (৩২), আবু তাহেরের ছেলে মনজুর আলম (৩৫)সহ ৫ জনকে আসামী করে রবিবার উখিয়া থানায় একটি অভিযোগ করেছে।

আহত মোজাফ্ফর আহমদ গাছবাড়িয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক।

তিনি জানান, এলাকায় মাদক, চোরাকারবারি, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডের বাঁধা দেওয়ার ঘটনায় এলাকার একটি প্রভাবশালী মাদক কারবারি চক্র সোচ্ছার হয়ে পরিকল্পিত ভাবে তার উপর হামলা চালায়। তার সহপাঠী ঢাকা ভার্সিটির ছাত্র মোঃ জাহেদুল ইসলাম, আবু রাশেদ নোমান, মোঃ ইরফান এঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

এঘটনা নিয়ে এলাকার বৃহত্তর ছাত্র সমাজের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ জানান, এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image